Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

‘অতি দরিদ্র মহিলা ভাতা’ তালিকায় জামায়াত আমিরের বোন ও বিএনপি নেতার স্ত্রীর

Posted on July 22, 2025July 22, 2025 by editor

নিউজ ডেস্ক:

নাটোরের লালপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘অতি দরিদ্র মহিলা ভাতা’ (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের উপকারভোগী তালিকায় বিত্তবান রাজনৈতিক পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র সমালোচনা চলছে।

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা গেছে, আড়বাব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহিনুল ইসলামের স্ত্রী আয়েশা আক্তার এবং লালপুর সদর ইউনিয়নের ১ নম্বর (মোমিনপুর) ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমির কামরুজ্জামান চঞ্চলের বোন সাদিয়া সুলতানার নাম রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব পরিবার আর্থিকভাবে সচ্ছল। তাঁদের মতে, প্রকৃত দরিদ্ররা বাদ পড়ে যাচ্ছেন অথচ প্রভাবশালীরা নিজেদের স্বজনকে সুবিধাভোগী তালিকায় তুলছেন। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপি সদস্য শাহিনুল ইসলাম বলেন, আমরা মাত্র পাঁচটি কার্ড পেয়েছি। দরিদ্র অনেকেই বাদ পড়েছেন। স্ত্রীর নামে কার্ড তুলে এনে চাল গরিবদের মধ্যে ভাগ করে দেওয়ার ইচ্ছা থেকে করেছি। অন্যদিকে ইউনিয়ন জামায়াতের আমির কামরুজ্জামান চঞ্চল বলেন, আমার পরিবারের কারোর নাম আছে কিনা আমি জানি না।

প্রথমবারের মতো উপজেলা প্রশাসন ভিডব্লিউবি ভাতাভোগীদের তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে। গত ১৪ জুলাই উপজেলা কার্যালয় প্রাঙ্গণে তালিকাটি টানানো হয় এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আপত্তি থাকলে আগামী ২৪ জুলাই ২০২৫ তারিখের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের এই সামাজিক সুরক্ষা কর্মসূচির লক্ষ্য গ্রামীণ দরিদ্র ও খাদ্যনিরাপত্তাহীন নারীদের সহায়তা প্রদান। সাধারণত যোগ্যতার মানদণ্ডের মধ্যে আর্থিক অসচ্ছলতা, জমিহীনতা, স্বামীহীনতা বা প্রতিবন্ধিতা বিবেচনায় নেওয়া হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,054)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme