নিউজ ডেস্ক:
সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ। সোমবার রাতে রাজধানীর সোবহানবাগ থেকে তাঁকে আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্ত্রী ও সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। এরপর বিভিন্ন সময়ে তাঁদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন।
এবার দীপঙ্কর তালুকদারও গ্রেপ্তার হলেন, যিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং তিনি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।