রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ৩৭ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পার্বত্য রাঙামাটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজে ৫টি পদে মোট ৩৭ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ নভেম্বর ২০২৪ সকাল ৯টা থেকে এবং চলবে ২৫ নভেম্বর ২০২৪ বিকাল ৪টা পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, পার্বত্য রাঙামাটি জেলা

পদের তালিকা ও বেতনস্কেল:

১. অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৮টি

বেতনস্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২. সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা: ২টি

বেতনস্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. হিসাব সহকারী

পদসংখ্যা: ৮টি

বেতনস্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৮টি

বেতনস্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০)

  1. বেয়ারার

পদসংখ্যা: ১টি

বেতনস্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০)

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে পার্বত্য রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
কর্মস্থল: রাঙ্গামাটি

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের জন্য: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)

৪ ও ৫ নম্বর পদের জন্য: ১১২ টাকা
অবশ্যই টেলিটক প্রি-পেইড নম্বর ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৪, বিকাল ৪টা

বিস্তারিত তথ্য

দরকারি কাগজপত্র, বয়স, আবেদন পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।

যোগাযোগের ই-মেইল: dcrangamati@mopa.gov.bd