Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাঙ্গামাটিতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ১২তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Posted on November 10, 2025November 10, 2025 by editor

রাঙ্গামাটি প্রতিনিধি।

রাঙ্গামাটিতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১২তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫। সোমবার বিকেল ৪টায় শহরের ফিসারীঘাট শান্তিনগর এলাকার ফিসারী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, অধিনায়ক ৬০ ইবি ও রাঙ্গামাটি সদর জোন কমান্ডার। তিনি বলেন, “পবিত্র কুরআনের হাফেজরা সমাজে নৈতিকতা, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে পারেন। ইসলামী শিক্ষা ও আদর্শের মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার মো. ফয়েজ আল করীম (এনডি) বিএন, ব্যবস্থাপক, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র। তিনি বলেন, “এই প্রজন্মের শিক্ষার্থীরা যদি কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠে, তবে সমাজ হবে শান্তিপূর্ণ ও আলোকিত।”

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবীব আজম। তিনি বলেন, “কুরআনের শিক্ষাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। এমন আয়োজন সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরীয়ত উল্ল্যাহ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কাঠালতলী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল হাশেম।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাফেজ মো. আব্দুল কাদের, সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখা। তিনি বলেন, “প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে জেলার প্রতিভাবান হাফেজদের সম্মান জানানো হয় এবং নতুন প্রজন্মকে কুরআন চর্চায় উৎসাহিত করা হয়।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মো. রহমতুল্লাহ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme