নিউজ ডেস্ক :
রাঙ্গামাটির ভেদভেদী এলাকায় তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আপন দাদাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত সুভাষ কুমার চাকমা ওরফে জাগুলুক্কে (৬০) কে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুর মা জানান, সোমবার (১০ মার্চ) সকালে শিশুটি তার দাদার সঙ্গে ঘরে একা ছিল। সকাল ৭টার দিকে মেয়ের কান্না শুনে তিনি ছুটে যান এবং শিশুটি জানায়, দাদু তার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে শ্বশুর তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুপুরে শিশুটি প্রস্রাবের সময় ব্যথা অনুভব করে ও জ্বর এলে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানিয়েছেন, শিশুটি যৌন হয়রানির শিকার হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে
