Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাঙামাটিতে স্টাফ নার্সের আত্মহত্যা

Posted on November 7, 2025November 7, 2025 by editor

দেবাশীষ নগরের সুমন বড়ুয়ার স্ত্রী সীমা বড়ুয়া সাথীর মৃত্যুতে হাসপাতালে শোকের ছায়া

রাঙামাটি প্রতিনিধি॥
রাঙামাটি জেনারেল হাসপাতালের ডিউটি রুমে সীমা বড়ুয়া সাথী (৩৫) নামের এক স্টাফ নার্স আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সদের চেঞ্জিং রুমে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত সীমা বড়ুয়া সাথী শহরের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর এবং রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন।

জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে সীমা বড়ুয়া সাথী হাসপাতালে রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। শুক্রবার সকাল আটটায় ডিউটি শেষে পোশাক পরিবর্তনের জন্য নার্সদের চেঞ্জিং রুমে প্রবেশ করে তিনি ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মী নার্স সাধনা চাকমা দরজা বন্ধ অবস্থায় পেয়ে দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কির পর লক খুলে ভেতরে প্রবেশ করেন। তখন দেখা যায়—রুমের লাইট বন্ধ, জানালার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন সীমা বড়ুয়া সাথী।

চিৎকার শুনে অন্যান্য নার্স ও স্টাফরা ছুটে এলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালী থানার ওসি সাহেদ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দিন চৌধুরী (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় এবং বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করে।

রাঙামাটি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা জানান, “লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও বলেন, সীমা বড়ুয়া সাথী ২০১৬ সালের শেষের দিকে স্টাফ নার্স হিসেবে যোগ দেন এবং ছিলেন অত্যন্ত শান্তশিষ্ট ও দায়িত্বশীল কর্মী।

নিহতের স্বামী সুমন বড়ুয়া জানান, সীমা বড়ুয়া সাথী কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার খাওয়ার অনিহা, শরীর ঝালা–পোড়া ও অস্থিরতা দেখা দিচ্ছিল। চিকিৎসার জন্য ভর্তি হওয়ার কথাও বলেছিলেন তিনি। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

এই ঘটনার পর পুরো হাসপাতালে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা সীমা বড়ুয়া সাথীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme