জাগ্রত পাহাড় ডেস্ক:
রাঙামাটির লংগদু উপজেলার কাট্রোলী এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে এক সশস্ত্র ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে।
গত ২ জানুয়ারি ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিহতের লাশ, একটি মোবাইল ফোন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি সামরিক পোশাক পরিহিত ছিলেন।
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, তিনি ইউপিডিএফের সশস্ত্র বিভাগের সদস্য ছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
(তথ্যসূত্র: স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী)