Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল ও পরীক্ষা স্থগিতের দাবি নাগরিক পরিষদের

Posted on November 9, 2025November 9, 2025 by editor

রাঙামাটি প্রতিনিধি॥

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া বাতিল ও আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা।

রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্পূর্ণ নিয়মবহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলকভাবে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটা কিংবা শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা সংরক্ষণের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও পরিষদ ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুপাতে নিয়োগ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করা হয়।

সংগঠনের নেতারা আরও বলেন, জেলা পরিষদ সংস্থাপন মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়াই নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থী। তাঁরা অভিযোগ করেন, ৫ আগস্ট ২০২৪-এর “ছাত্র–জনতার বিপ্লব–পরবর্তী বৈষম্যমুক্ত বাংলাদেশের চেতনা”-র পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে রাঙামাটি জেলা পরিষদ।

নাগরিক পরিষদের পক্ষ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ১৪ নভেম্বরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ও প্রক্রিয়া বাতিলের উদ্যোগ না নিলে জেলা পরিষদের অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তাঁরা আরও জানান, একতরফা নিয়োগনীতি অব্যাহত থাকলে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের পদত্যাগের দাবিতে একদফা আন্দোলনের ডাক দেওয়া হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme