নিউজ ডেস্ক:
রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহজালাল মাঝি ও ৯ নম্বর পৌর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়াকেও গ্রেফতার করা হয়।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের আওতায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
