Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাঙামাটিতে আগুনে ক্ষতিগ্রস্ত মারমা পরিবারকে সেনাবাহিনীর নতুন ঘর উপহার

Posted on August 16, 2025August 16, 2025 by editor

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙামাটির কাউখালীর যৌথখামার এলাকায় আগুনে পুড়ে গৃহহীন হওয়া দিনমজুর ক্যাথোয়াইচিং মারমা (৪৮) কে নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি। এসময় আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, রাঙামাটি সদর জোনের ৬০ ইবি এর ক্যাপ্টেন সাদেকী আরাফান নিলয়, কাউখালী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব হোসেন শাওন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৬ জুলাই আগুনে ক্যাথোয়াইচিং মারমার বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে তার পরিবার পুরোপুরি গৃহহীন হয়ে পড়ে। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

পরে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের উদ্যোগে নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ এক মাসের শ্রমে নির্মাণকাজ শেষ করে শনিবার আনুষ্ঠানিকভাবে পরিবারটির হাতে ঘর হস্তান্তর করা হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,126)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme