Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাঘাইছড়িতে ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Posted on May 15, 2025May 15, 2025 by editor

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কাচালং সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় নেতাকর্মীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে অবস্থান করেন।

উক্ত আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুর কবির।

উক্ত বিক্ষোভ সমাবেশে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: হুমায়ন রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত,বাঘাইছড়ি পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুছ মানিক,পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা সহ বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সদস্যবৃন্দ।

উক্ত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অংশ নিয়ে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিচার দাবি করেন।

এছাড়াও নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে তুখোড় ছাত্রদল নেতা ও শিক্ষার্থী সাম্যকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,126)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme