Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বন্দুকভাঙায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, আতঙ্কে এলাকা ছাড়ছে মানুষ

Posted on February 22, 2025February 22, 2025 by editor

জমির উদ্দিন ;

রাঙ্গামাটির বন্দুকভাঙা আবারও সন্ত্রাসী হামলা ও সংঘর্ষের কারণে ভয় আর আতঙ্কের শহরে পরিণত হয়েছে। আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বিপর্যস্ত জনজীবন। সেনাবাহিনী অভিযান চালিয়ে কিছুটা স্থিতিশীলতা ফেরালেও, তাদের প্রস্থানের পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

দীর্ঘদিন ধরে জেএসএস ও ইউপিডিএফ বন্দুকভাঙা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। চলমান অস্থিরতা নিরসনে সেনাবাহিনী গত ২ জানুয়ারি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের একাধিক ঘাঁটি ধ্বংস করে। এতে সাময়িক স্বস্তি ফিরে এলেও, গত ৫ ফেব্রুয়ারি সেনাদের অভিযান সমাপ্তির পরপরই আবার সংঘাত শুরু হয়। গত কয়েকদিন ধরে বন্দুকভাঙা ও যমচুক এলাকায় চলছে ভয়াবহ গোলাগুলি।

সন্ত্রাসীদের সংঘর্ষের কারণে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকেই প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাচ্ছে, আবার যারা রয়ে গেছে, তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে, সন্ত্রাসীরা বাড়িঘর দখল করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।

২১ ফেব্রুয়ারি সকাল থেকে দুই সশস্ত্র সংগঠনের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেলেও উভয় পক্ষই এ বিষয়ে গোপনীয়তা রক্ষা করছে। সংঘর্ষের শিকার শুধু সন্ত্রাসীরাই নয়, সাধারণ পাহাড়ি ও বাঙালিরাও প্রাণ হারাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বন্দুকভাঙার স্থায়ী সমাধান প্রয়োজন। সেনাবাহিনীর সাময়িক অভিযানে স্বস্তি এলেও, তা ধরে রাখতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সাধারণ মানুষের একটাই দাবি—নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নিক, যাতে সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ হয় এবং বন্দুকভাঙা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme