পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে রাঙামাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সম্মেলনে মোহাম্মদ সোলায়মানকে সভাপতি, ডা. মুহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক এবং এডভোকেট নুর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন পিসিএনপির রাঙামাটি জেলা শাখার বিদায়ী সভাপতি শাব্বির আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট পারভেজ তালুকদার।

আলোচনা শেষে পূর্বের জেলা কমিটি বাতিল ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান এবং উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি: মাওলানা আবু বকর, এস এম জি আজম

সহ-সাধারণ সম্পাদক: মাওলানা মোহাম্মদ ইবরাহিম, এডভোকেট রহমতউল্লাহ, হিরো তালুকদার

সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ হুমায়ুন কবির, ছগির আহমেদ

অর্থ সম্পাদক: সেলিম উদ্দিন

ছাত্র বিষয়ক সম্পাদক: মোঃ আলমগীর হোসেন

সদস্য: এডভোকেট পারভেজ তালুকদার, আব্দুল কাইয়ুম, মোরশেদা আক্তার

সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।