Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে কাজ করে যাবে সরকার – সুপ্রদীপ চাকমা

Posted on November 10, 2024 by Editor

জাগ্রত পাহাড় ডেস্ক :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিবর্তনকে সরকার স্বাভাবিকভাবে দেখছে এবং দেশের পররাষ্ট্রনীতির অধীনে সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চায়।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “কাপ্তাই লেক দেশের অন্যতম মৎস্য ভাণ্ডার। এই হ্রদের সাথে এখানকার লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা সরাসরি জড়িত। এ অঞ্চলের মৎস্য সম্পদ রক্ষা করতে কাপ্তাই লেকের ড্রেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, পর্যটন শিল্পের উন্নয়নসহ পার্বত্য অঞ্চলের অন্যান্য সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবেন এবং প্রয়োজনে বারবার আলোচনা করার উদ্যোগ নেবেন।

তিনি আরো উল্লেখ করেন, ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সরকারি দপ্তরগুলোর নিয়োগ স্বচ্ছতার সাথে করা হবে এবং কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আকতার, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের, পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোকবিকাশ চাকমা এবং জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা।

সভার শুরুতে কাপ্তাই হ্রদের বর্তমান অবস্থা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল ইসলাম ভূইয়া এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,056)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme