চট্টগ্রামে নাগরিক সভা: চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র ও ভারতকে ইকোনমিক জোনে বরাদ্দ বাতিলের দাবি

চট্টগ্রাম, ১৮ জুন ২০২৫ (বুধবার):
সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে আজ সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে “চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র ও ইকোনমিক্যাল জোনে ভারতের জন্য বরাদ্দকৃত ভূমি বাতিলের দাবিতে” এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। নাগরিক সভায় জাতীয় রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক, সাবেক সেনা কর্মকর্তা, খ্যাতনামা আইনজীবী, পার্বত্য চট্টগ্রামের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা চট্টগ্রাম অঞ্চলের ভূ-রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে বিদেশি রাষ্ট্রের জন্য বিশেষায়িত ইকোনমিক জোনে জমি বরাদ্দ একটি গুরুতর হুমকি। তারা বরাদ্দ বাতিলের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে একটি প্রস্তাব গৃহীত হয় যেখানে অবিলম্বে ভারতের জন্য নির্ধারিত ইকোনমিক জোনের জমি বরাদ্দ বাতিলের দাবি জানানো হয় এবং জাতীয় স্বার্থে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।