Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ২২০ মেগাওয়াট

Posted on July 22, 2025July 22, 2025 by editor

অনলাইন ডেস্ক;

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় রবিবার রাত পর্যন্ত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

মাহমুদ হাসান বলেন, গতকাল রবিবার রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।এরমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৮ মেগাওয়াট  এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।  

তিনি বলেন, এর আগে চলতি বছরে প্রথমবারের মতো গত ১৪ জুলাই  রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট চালু করার পর সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রবিবার (২০ জুলাই) রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮.৭৮ ফুট মীনস সি লেভেল।রুল কার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৭.০৪ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।  

উল্লেখ্য, ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে পানি সংকটের কারণে একসাথে ৫টি ইউনিট সবসময় চালু করা সম্ভব হয় না।  

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসের শেষের দিকে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় গত ২ জুন হতে এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হয়।এরপর গত ৯ জুলাই রাত ৮টায় একযোগে ৫টি ইউনিট চালু করা হয়। সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২১২ মেগাওয়াট।

এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। রবিবার (২০ জুলাই) বিদ্যুৎ উৎপাদন বেড়ে  হয়েছে ২২০ মেগাওয়াট। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme