ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি;
“ক্রীড়াকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৪ মে) বিকেলে কাপ্তাই নতুন বাজার সংলগ্ন “আনন্দ মেলা” মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন রুবেলের ব্যবস্থাপনায় এবং ধারাভাষ্যকার ওসমান গনি তনুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপনযুগ্ম সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক (আবু)জাতীয় বিদ্যুৎ শ্রমিক দল ১৮৮৬ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবু মোয়াছেনসাংগঠনিক সম্পাদক মো. আরমানসাবেক ছাত্রনেতা ও উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মো. আনিসুর রহমানউপজেলা শ্রমিক দলের সহ-সম্পাদক দিদারুল আলমজাসাস সভাপতি নূর মোহাম্মদ বাবুছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিমচন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেনউপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেনউপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফয়েজকাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনউপজেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিক উল্লাহকাপ্তাই ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেলকর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপুমিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ঢাকা শুটার্স ও দ্য রয়েল স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্যভাবে শেষ হয়।খেলা পরিচালনা করেন প্রধান রেফারি মো. শাহ জালাল এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. আসিফ ও মো. এ্যানি।
