Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতিতে আরও সময় লাগবে: কাতার

Posted on July 9, 2025 by editor

নিউজ ডেস্ক:

দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি এখনও সময়সাপেক্ষ—এমন বার্তা দিল কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানালেন, দোহায় মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান আলোচনা এখনো নির্দিষ্ট কোনো সময়সীমার কাছাকাছি পৌঁছায়নি।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মাজেদ বলেন, ‘এ মুহূর্তে আমি মনে করি না, আমরা কোনো নির্দিষ্ট সময় দিতে পারব। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, আমাদের আরও সময় প্রয়োজন।’ এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছিলেন, আসন্ন সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে বাস্তবে আলোচনার গতি এখনও ধীরই রয়ে গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তিনি এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং আজ বুধবার ভাইস-প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে আরও এক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনা কিছু ক্ষেত্রে অগ্রসর হলেও অনেক বিষয়েই মতানৈক্য এখনো রয়েই গেছে। গাজা অঞ্চলে ত্রাণ সহায়তা কারা পৌঁছে দেবে, সে বিষয়ে হামাস ও ইসরায়েল সমঝোতায় পৌঁছেছে। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এখনো চলমান।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কাতার বরাবরই এক সক্রিয় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে আসছে। এবারও হামাস-ইসরায়েল সংঘাত নিরসনে দেশটি যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার অংশ হয়ে কাজ করছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখা গেলেও, তা কত দ্রুত বাস্তবে পরিণত হবে—সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme