Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ইসরায়েলের বিমান ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা হিজবুল্লাহর

Posted on November 13, 2024November 13, 2024 by Editor

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটি “হাহোট্রিম” -এ প্রথমবারের মতো হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। মঙ্গলবার এই হামলায় ঘাঁটিটিকে লক্ষ্য করে ব্যাপকহারে রকেট নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের সামরিক অবকাঠামোর ওপর এ ধরনের আক্রমণ তাদের “খায়বার সিরিজের অপারেশনের” অংশ, যার মূল লক্ষ্য কৌশলগত ও সংবেদনশীল ঘাঁটিগুলোকে ধ্বংস করা।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, এই হামলার মাধ্যমে হাহোট্রিম ঘাঁটির বিমানবাহিনীর আবাসন, পরিবহন ও ইঞ্জিন কারখানা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটিটি ইসরায়েলের অধিকৃত হাইফা শহরের দক্ষিণে অবস্থিত এবং এটি লেবানন-ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ গত সেপ্টেম্বরে বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর থেকেই লেবাননে ইসরায়েলের স্থল ও বিমান হামলা তীব্র আকার ধারণ করেছে। ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেহরান থেকে সরাসরি পাল্টা হামলার ঘোষণা আসার পর পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে।

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো এবং জাতিসংঘ সংঘাত কমানোর আহ্বান জানালেও এখন পর্যন্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ মধ্যপ্রাচ্যে ধৈর্যের আহ্বান জানালেও এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

বিবিসি তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, এই অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্য বর্তমানে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, যা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংকটের ইঙ্গিত দেয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme