Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ

Posted on July 13, 2025July 13, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রেক্ষাপটে আগামী কয়েক দশকের মধ্যেই ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় শীর্ষস্থানে পৌঁছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা জানায়, ২০৫০ সালের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে।

প্রতিবেদনে বলা হয়, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ। এ সময় মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল অন্য সব ধর্মের চেয়ে বেশি। যেখানে ২০১০ সালে বিশ্বে মুসলিম জনগণের হার ছিল ২৩.৯ শতাংশ, ২০২০ সালে তা বেড়ে হয়েছে ২৫.৬ শতাংশ। এই বৃদ্ধির মূল কারণ হিসেবে গবেষণায় উল্লেখ করা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মহার এখনও মৃত্যুহারের চেয়ে অনেক বেশি। যদিও ধর্মান্তরের ঘটনাও কিছুটা ভূমিকা রেখেছে, তবে তার প্রভাব তুলনামূলকভাবে সীমিত।

পিউ রিসার্চ সেন্টারের মতে, মুসলিম জনসংখ্যার বড় অংশই বেড়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তাদের পূর্বাভাস, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক মুসলিম জনসংখ্যা দাঁড়াবে প্রায় ২৮০ কোটিতে।

অন্যদিকে, একই সময়ে বিশ্বজুড়ে হিন্দু জনসংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ, যা মোট বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে সামঞ্জস্যপূর্ণ। ২০২০ সালে বিশ্বে হিন্দু জনসংখ্যা ছিল ১২০ কোটি, যা মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ। তবে ভারতে হিন্দুদের অনুপাত কিছুটা হ্রাস পেয়েছে। ২০১০ সালে যেখানে দেশটির জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু ছিল, ২০২০ সালে তা কমে হয়েছে ৭৯ শতাংশ।

অন্যদিকে, ভারতের মুসলিম জনসংখ্যা একই সময়ের মধ্যে ১৪.৩ শতাংশ থেকে বেড়ে ১৫.২ শতাংশে পৌঁছেছে। ১০ বছরে দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩ কোটি ৫৬ লাখ, যার পেছনে মূলত অধিক প্রজনন হারকেই দায়ী করেছে গবেষণা সংস্থাটি।

পিউ-এর প্রতিবেদনে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর অবস্থাও তুলে ধরা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা বেড়ে ২১৮ কোটি থেকে ২৩০ কোটিতে পৌঁছালেও মোট জনসংখ্যার অনুপাতে তাদের হার কমেছে। ২০১০ সালে বিশ্বে খ্রিস্টানদের হার ছিল ৩০.৬ শতাংশ, যা ২০২০ সালে নেমে এসেছে ২৮.৮ শতাংশে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনে কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতির কারণে বৌদ্ধ জনসংখ্যার এই পতন ঘটেছে, কারণ দেশটিতেই বিশ্বের সবচেয়ে বেশি বৌদ্ধ বসবাস করে।

একটি চমকপ্রদ তথ্য হলো—মুসলিমদের পর সবচেয়ে দ্রুত হারে বেড়েছে নাস্তিক বা ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা। ১০ বছরে ২৭ কোটি বাড়িয়ে এদের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ কোটিতে। বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার ২৪.২ শতাংশ মানুষ কোনো ধর্ম মানেন না বা নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দেন।

এই বিশ্লেষণ অনুযায়ী, আগামী কয়েক দশকে বিশ্বে ধর্মীয় গঠন ও ধর্মভিত্তিক জনসংখ্যায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, যার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবও পড়বে বিস্তৃতভাবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme