Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

উড়তে উড়তে জ্বালানি শেষ, ভারতে এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

Posted on June 16, 2025 by editor

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

ভারতে একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি যুক্তরাজ্যের বিমান বাহিনীর এবং আকাশে উড়তে উড়তে জ্বালানি সংকটে পড়ার পর সেটি গভীর রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বিমানবন্দরে অবতরণ করে।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ব্রিটিশ বিমানবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫বি লাইটনিং টু যুদ্ধবিমান ভারতের কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার গভীর রাতে জরুরি অবতরণ করেছে। ভারত মহাসাগরের ওপর একটি রুটিন মিশনের সময় এটি জ্বালানি সংকটে পড়ে এবং এরপরই জরুরি অবতরণ করে সেটি।

পঞ্চম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধবিমানটি বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন থাকা ব্রিটিশ রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। সম্প্রতি এটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়াও শেষ করেছে।

সামরিক বিমান বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা বিরল হলেও একেবারে ব্যতিক্রম নয়। এফ-৩৫বি সংস্করণটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ছোট রানওয়ে থেকে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণের জন্য। এতে ক্যারিয়ারে অবতরণের জন্য ক্যাটাপল্ট সিস্টেমের প্রয়োজন হয় না।

তবে কেন যুদ্ধবিমানটি নিজ রণতরী প্রিন্স অব ওয়েলস-এ ফিরে যেতে পারেনি, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানবাহী ওই রণতরীর আশপাশে খারাপ আবহাওয়া থাকার কারণে সেখানে নিরাপদে নামা সম্ভব হয়নি।

এফ-৩৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিন পরিচালিত এবং এটি বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এটির স্টেলথ প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও উন্নত তথ্য শেয়ারিং ক্ষমতা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল এবং ন্যাটো জোটের আধুনিক বিমান কৌশলের অন্যতম মূল স্তম্ভ।

অবশ্য এই জরুরি অবতরণের বিষয়ে এখনও পর্যন্ত যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা লকহিড মার্টিন আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে রোববার সকাল পর্যন্ত যুদ্ধবিমানটি কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরেই অবস্থান করছিল।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme