Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশে সরকার পরিবর্তনে ভারত-বাংলাদেশ সম্পর্কের রূপ বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান

Posted on March 9, 2025March 9, 2025 by editor

নিউজ ডেস্ক :

বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারত-বাংলাদেশ সম্পর্কের গতিপথ বদলাতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার (৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ’-এ এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জেনারেল দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি, চলমান সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে দুই দেশের সম্পর্ক কীভাবে রূপ নেবে, তা এখনই বলা কঠিন। তবে বর্তমানে ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং উভয় দেশ নিয়মিত তথ্য আদান-প্রদান করছে, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়।

পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত কোনো দেশ যদি ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে তা উদ্বেগের কারণ হতে পারে। কারণ, সেই সম্পর্ক সন্ত্রাসবাদের পথ ব্যবহার করার সুযোগ সৃষ্টি করতে পারে।

তবে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে তিনি নারাজ। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme