Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

অন্তঃসত্ত্বা নারীসহ ছয় ভারতীয় নাগরিককে পুশ-ইন, চাঁপাইনবাবগঞ্জে আটক

Posted on August 23, 2025 by editor

নিউজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার আলিমনগর ভুতপুকুর গ্রামে অভিযান চালিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে। স্থানীয় বাসিন্দা মনতাজুর রহমান হাকুর হেফাজতে থাকা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও নাগরিকত্ব প্রমাণের নথিপত্র উদ্ধার করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন দিল্লির সাহেবাবাদ গ্রামের মোঃ দানেশ (২৮), তার স্ত্রী মোছাঃ সোনালি খাতুন (২৬) এবং ছেলে মোঃ সাব্বির শখ (৮)। সোনালি খাতুন বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। এছাড়া পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের মোছাঃ সুইটি বিবি (৩৩) ও তার দুই ছেলে মোঃ কুরবান দেওয়ান (১৬) এবং মোঃ ইমাম দেওয়ান (৬) আটক হন।

জানা যায়, গত ২৪ জুন দিল্লির কালীমাতা থানার পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। পরদিন ২৫ জুন বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে জোরপূর্বক পুশ-ইন করে। ফলে এক অন্তঃসত্ত্বা নারী, তার শিশু সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে সীমান্তে ফেলে দেওয়া হয়।

পরিবারের দাবি, আটকরা সবাই ভারতীয় নাগরিক। তাদের ফেরত আনার বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম জানান, “অসম সীমান্ত হয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। সম্প্রতি তারা চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলেন। তাদের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার করা হয়েছে। শুক্রবার আদালতে হাজির করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু মহিলা ও শিশু রয়েছে, বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে।”

মানবাধিকারকর্মীরা বলছেন, অন্তঃসত্ত্বা নারীকে এভাবে পুশ-ইন করা কেবল অমানবিকই নয়, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। বিএসএফের এই আচরণে ভারতের পুশ-ইন নীতি নিয়ে আবারও নিন্দার ঝড় উঠেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme