Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

এ গল্প থেকে মানুষ কিছুটা হলেও শিখতে পারবেন: মেহজাবীন

Posted on June 15, 2024 by Editor

বিনোদন প্রতিবেদক

বেশ কয়েক বছর ধরে নাটকে কম কাজ করেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সবশেষ গত বছর ১৬ ডিসেম্বর তাঁর ‘অনন্যা’ নাটকটি প্রচারিত হয়। এরপর আর কাজ করেননি তিনি। আগামী পবিত্র ঈদুল আজহার জন্য একটি নাটকে কাজ করলেন। নাটকের নাম ‘তিথি ডোর’। ১০ জুন ঢাকা শহর ও শহরতলি এলাকাতে এর শুটিং শেষ হয়েছে। নাটকটিতে মেহজাবীনের চরিত্রের নাম নিশাত।


কাজটির ব্যাপারে মেহজাবীন বলেন, ‘অনেক দিন ধরেই কাজটি নিয়ে প্রস্তুতি চলছিল। গত ঈদে করার কথা ছিল, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি তখন। এবার ঈদের জন্য জরুরি মনে করেছি। এটি নাটকের গল্পের কারণে। আমাদের চারপাশে অনেকেই নানা সমস্যায় ভুগছেন। তা থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন কেউ কেউ । রোগ হিসেবে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এ ধরনের গল্প থেকে কেউ না কেউ কিছুটা হলেও জানতে পারবেন, শিখতে পারবেন। একটা সচেতনতাও তৈরি হতে পারে। বর্তমান সময়ের জন্য গল্পটি প্রাসঙ্গিক। এ কারণেই করা। ’

মেহজাবীন জানান, এ সমাজে নানা ধরনের সমস্যায় মানুষ চাপ নিতে পারেন না। সেই হতাশা থেকে একপর্যায়ে কেউ কেউ আত্মহত্যার দিকে ধাবিত হন। ভাবেন, আত্মহত্যাই একমাত্র সমাধান। এই রোগ পরিবার, সমাজে প্রভাব ফেলছে। সেই জায়গা ধরেই নাটকটির গল্প।

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরীশিল্পীর সৌজন্যে

এই অভিনেত্রীর বক্তব্য, ‘কনটেন্টটি এ সময়ের মেয়েদের জন্য বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তবে শুধু মেয়েরা বললে ঠিক হবে না, সব মানুষের জন্যই জরুরি। কারণ, প্রতিটি মানুষের মধ্যে হতাশা থেকে কোনো না কোনো সময় সুইসাইড করার প্রবণতা তৈরি হয়। এটি কিন্তু একটি ফ্যাক্ট।’

বেশ কয়েক বছর ধরে বিরতি নিয়ে নিয়ে নাটকে অভিনয় করছেন মেহজাবীন।
এ প্রসঙ্গে মেহজাবীনের ভাষ্য, ‘এখন এভাবেই কাজ করতে চাই। এর আগে আমি নানা ধরনের গল্পে কাজ করেছি। এখনো যে ধরনের গল্পে কাজ করা হয়নি, যে ধরনের ভিন্ন ভিন্ন গল্প খুঁজি। খুঁজতে খুঁজতে পছন্দমতো পেয়ে গেলে করি। যেমন নাটকটির গল্প এভাবেই খুঁজতে খুঁজতে পেয়েছি। ভালো গল্প খুঁজে পেলে, ভালো গল্প বলা যাবে,বছরে দু-একটা এমন কাজ পেলে করব।’

মেহজাবীন চৌধুরী। কবির হোসেন

মেহজাবীন চৌধুরী। কবির হোসেন

এদিকে নাটকে কম কাজ করলেও সময় নিয়ে ওয়েব ফিল্ম, সিরিজে কাজ করছেন মেহজাবীন। তিনি জানিয়েছেন, একটি ওয়েব ফিল্মের কাজ বেশ আগেই শেষ হয়েছে। ফিল্মের নাম, পরিচালক, কবে মুক্তিসহ বিস্তারিত প্রোডাকশন হাউস থেকে জানাবে।
‘তিথি ডোর’ নাটকটির চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। পরিচালক জানান নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার হওয়ার কথা আছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme