জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে এপিবিএন -২ এর একটি দল অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রবিবার দুপুরে বান্দরাবানে সদর থানাধীন তালুকদার পাড়া সামনের প্রধান সড়কে অভিযান চালিয়ে মাদক বিক্রির কটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ২৮০ পিস ইয়াবাসহ কারবারি আব্দুল নূর তোহানে (২৪) গ্রেফতার করা হয় । আব্দুল নূর তোহান চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ধর্মপুর ইউনিয়ন ফাজের পাড়া গ্রামের রশিদুল নবীর ছেলে।
বান্দরবানে মেঘলা এপিবিএন ২ এর উপ-সহকারি পরির্দশক মাইকেল বনিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের সদর থানার এলাকায় ২৮০ পিস ইয়াবা সহ আব্দুল নূর তোহান নামের একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়।