জাগ্রত পাহাড় ডেস্ক:
লামা ফাসিয়াখালী সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এলসি পাথরবোঝাই দুটি ট্রাক উল্টে গেছে। এতে চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি সোমবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে ঘটে। স্থানীয়দের সহযোগিতায় লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা গেছে, আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
দুটি ট্রাক সড়কে উল্টে পড়ার কারণে লামা-আলীকদম-চকরিয়া সড়কে বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত সড়ক পরিষ্কার ও যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।