জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের লামার মিরিঞ্জা এলাকায় আজ সকাল ১০টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এতে বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত লামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চকরিয়া থেকে লামার উদ্দেশ্যে রওনা হওয়া বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলো, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট প্রশাসন।
