Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

লামায় সাংবাদিকের উপর চেয়ারম্যানের হামলা

Posted on June 15, 2024June 15, 2024 by Editor

ছবি তোলায় সাংবাদিককে মারধরের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহারের জনপ্রতি ১০ কেজি ভিজিএফ চাউল বিতরণে কম দিয়ে আত্মসাথের অভিযোগে ছবি ও ভিডিও ধারণ করায় চেয়ারম্যানের হামলায় এক সাংবাদিক আহত হয়েছে। এসময় এই সাংবাদিকদের ২টি মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। আজ শনিবার বেলা ১১টায় লামার আজিজনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টা থেকে ইউনিয়নটিতে ১২শ মানুষকে ভিজিএফের চাউল বিতরণ শুরু হয়। সরকারি নিয়মে জনপ্রতি ১০কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও না মেপে বালতি করে ৭-৮ কেজি ভিজিএফের চাউল বিতরণ করা হয়। যারা চাউল নিয়েছে তারা চাউল নেওয়ার পর নিজেরা বাইরে মেপে দেখে চাউল কম।

এই বিষয়ে আজিজ নগরের স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, প্রধানমন্ত্রীর উপহারের চাউল দশ কেজি করে পাওয়ার কথা থাকলেও পরে চাউল মেপে দেখি ৮ কেজির মতো হবে।

আরো জানা গেছে, এই অভিযোগ স্থানীয়রা সাংবাদিকদের জানালে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ভিজিএফের চাউল কম দেওয়ার ছবি ও ভিডিও করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইউনিয়নটির চেয়ারম্যান জসিম উদ্দিন সাঙ্গু পত্রিকার সাংবাদিক বেলাল আহম্মদকে অশালিন ভাষায় গালাগালি করে, পরে তার ক্যাডার স্থানীয় মিন্টু দাশ, মোঃ রাশেদ, মোঃ জসিম উদ্দিন, ইমরান, ওমর হাসান হিমেল, মোঃ শাহিনসহ ১০-১৫জন হামলা চালায় এবং ২টি মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। এসময় আত্মরক্ষার্থে বেলাল একটি দোকানে আশ্রয় গ্রহন করলে আজিজ নগর পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আলী এসে বেলালকে ও তার একটি মোবাইল উদ্ধার করে।

হামলার শিকার সাংবাদিক বেলাল আহম্মদ জাগ্রতপাহাড়’কে জানান, ভিজিএফ এর চাউল কম দিচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যাই। পরে ছবি ও ভিডিও তুললে চেয়ারম্যান এর ক্যাডাররা আমাকে মারধর করতে ও মোবাইল কেড়ে নিতে

ঘটনাস্থলে উপস্থিত থাকা অন্য সাংবাদিক এস.কে খগেশ প্রতি চন্দ্র খোকন বলেন, ১০-১৫ জন হামলাকারীরা বেলালের উপর হামলা করে, এ সময় তাঁকে উদ্ধারের চেষ্টা করি। তাঁর ব্যবহৃত দুইটি মোবাইল ও তাঁর পত্রিকার আইডি কার্ড ছিনিয়ে নিয়ে যায়।

এই বিষয়ে আজিজ নগর পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর আমি ঘটনাস্থল গিয়ে চেয়ারম্যান জসিম উদ্দিনের লোকদের কাছ থেকে সাংবাদিকের একটি মোবাইল উদ্ধার করেছি, অন্য মোবাইলটিও উদ্ধারের চেষ্টা করছি।

উল্ল্যেখ্য, লামা উপজেলার আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে এর আগেও সাংবাদিকদের হুমকি প্রদান ও স্থানীয়দের ভূমি জবর-দখল, পাহাড় কাটা ও বনের গাছ কেটে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগ রয়েছে।

এই বিষয়ে আজিজ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন জাগ্রতপাহাড়’কে বলেন, আমার ইউনিয়নে চাউল কম দেওয়ার কোন ঘটনা এবং সাংবাদিককে মারধর ও মোবাইল ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি।

এদিকে সাংবাদিকের হামলার ঘটনায় লামায় কর্মরত সাংবাদিতরা তীব্র নিন্দা জানান এবং দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী করেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme