বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানের লামায় বৈষম্য বিরোধী ছাত্র ও ছাত্র জনতা পরিষদের পরিচয় দিয়ে লামায় কর্মরত সকল সাংবাদিককে হুমকি দিয়েছেন আবু কাওছার নামের এক যুবক।
গত ( ২৩ মার্চ) তার সামাজিক যোগাযোগ মাধ্যম “Abu Kaucher” ফেইসবুক আইডিতে পোস্ট করে এই হুমকি দেন। সেই সাথে বিভিন্ন সরকারি দপ্তরে নানান উসকানি মূলক হুমকির অভিযোগও উঠেছে৷
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হুমকির পোষ্টি হুবহু তোলে ধরা হলো: “স্নাতক পাশ না হলে কেউ সাংবাদিক হতে পারবে না, প্রস্তাবনা খুব দ্রুত কার্যকর হবে। লামা প্রেসক্লাবের যেসকল সদস্য এই যোগ্যতার মধ্যে নেই তারা স্ব সন্মানে দ্বায়িত্ব বুঝিয়ে দিয়ে পদত্যাগ করুন। নয়তো, বিধি জারি করার পর…. বের করা হবে।”
জানা যায়, আবু কাওছার লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম এর ছেলে। নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র পরিচয় দিয়ে কিছুদিন স্থানীয় ছাত্রদেরকে নিজের আয়ত্বে আনার চেষ্টা করেন। এর কিছুদিন পর জাতীয় নাগরিক কমিটির নেতা পরিচয় দিতেন। গত ১৭ ফেব্রুয়ারী তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন, ”আমি মো: আবু কাউছার, ০১ নং সদস্য, জাতীয় নাগরিক কমিটি লামা উপজেলার দ্বায়িত্বে ছিলাম। আমি স্বেচ্ছায় আমার দ্বায়িত্ব থেকে পদত্যাগ করছি। আপাতত রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাচ্ছি না। আজকের পর থেকে জাতীয় নাগরিক কমিটির লামা উপজেলা শাখার কোনো রকম দায়ভার আমি নিচ্ছি না আর আমার পরিচিত বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওনারা সবাই যার যার ব্যাক্তিগত বিবেচনায় জাতীয় নাগরিক কমিটিতে থাকবেন।”
স্থানীয়রা জনান, আবু কাওছার নিজেকে ছাত্রজনতা পরিচয় দিয়ে দু’একটি সরকারি দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে প্রশাসনের নজর আসে। এরপর সেই পরিচয়ে সরকারি দপ্তরে ঠিকাদারী কাজ পাওয়ার জন্য তদবির করে।
লামায় কর্মরত সাংবাদিক নেতার বলেন, লামায় বৈষম্য বিরোধী ছাত্র ও ছাত্র জনতা পরিষদ পরিচয়ে কতিপয় ব্যাক্তি সব মহলকে হুমকি দিয়ে চলছে। এছাড়াও সামাজিক যোগযোগ মাধ্যম ‘Abu kaucher’ নামে একটি আইডি থেকে লামা প্রেসক্লাব সদস্যদেরকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছেন। একই আইডি থেকে সে বিভিন্ন দপ্তরের কর্মকান্ড নিয়েও বেশ কিছু হুমকিমূলক পোস্ট দিয়েছেন। এই ঘটনা তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অপরাধকে আইনের আওতায় আনার দাবী জানায়।
এই সময় সাংবাদিক নেতার আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদেরকে নিয়ে এমন কুরুচিপূর্ণ পোস্টে সবাইকে বিস্ময়ে হতবাক করেছে। তার এমন মনগড়া, সাজানো ও উদ্দেশ্যমূলক পোষ্ট দিয়ে সাংবাদিকদেরকে তুচ্ছ করা হচ্ছে। এর ফলে ২৪’র জুলাই বিপ্লবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই আর একটি প্রতারক চক্রের অপতৎপরতা শুরু করে। এই আবু কাউছার ওই প্রতারক চক্রের কোনো সদস্য কিনা কতিয়ে দেখা দরকার। সে স্থানীয় সাংবাদিকসহ বন বিভাগ, তামাক চাষীসহ বিভিন্ন দপ্তরকে নিয়ে বিভিন্ন উস্কানীমূলক ও আপত্তিকর পোষ্ট করে আসছিলো। কখনো কখনো দেখা যায়, সেসব পোষ্ট হাইড বা পরিবর্তন করে নিজেকে আরো বিতর্কিত করে তুলেছেন।
তারা আরো বলেন, আবু কাউছার তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন মহল নিয়ে যে হারে হুমকি, অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে, এতে প্রকৃত রাষ্ট্র সংস্কার ও বিপ্লবী চেতনার মানুষের প্রতি সমাজের সাধারণ মানুষ আতংকিত হয়ে উঠছে।
