লামায় পৌঁছেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি

লামা প্রতিনিধি


লামা (বান্দরবান) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি সরকারি সফরে বান্দরবানের লামা উপজেলায় পৌঁছেছেন।
সোমবার (১১ মে ২০২৬) সকালে লামায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, লামা থানা অফিসার ইনচার্জ মো. শাহজাহান কামাল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাসিস বিশ্বাস। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, সফরকালে প্রতিমন্ত্রী উপজেলার নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। তিনি বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং চলমান শিক্ষা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যালোচনা করবেন।
প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষা খাতে নতুন উদ্যোগ ও উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *