লামায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক :

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লম্বাখোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় হাতেনাতে আটক হয়েছেন ফয়সাল আহমেদ (২২)। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শনিবার সকাল ১১টায় এ অভিযান চালানো হয়। অভিযুক্ত ফয়সাল আহমেদ রাজশাহীর পুঠিয়া এলাকার বাসিন্দা।

ইউএনও জানান, জনস্বার্থে পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।