লামা (বান্দরবান) প্রতিনিধি:
লামায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দে লামা থানাধীন ০৫নং সরই ইউনিয়নের আমতলী এলাকার ০৩নং ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রহমান।
অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত ৪টি বালুর স্তূপ (পরিমাণ প্রায় ১,০০,০০০ ঘনফুট) জব্দ করা হয়। জব্দকৃত বালুর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তীতে এসব বালু বিধি মোতাবেক প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে।
প্রশাসন ও পুলিশের যৌথ এ অভিযান অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।