জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি:
আজ (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০ টা হতে শুরু হয়ে দুপুর ২.৩০ টা পর্যন্ত রুমা বাজারস্থ বাজার শেড মায়া কুঞ্জের ২য় তলায় রুমা জোনের সার্বিক তত্ত্বাবধানে রুমা বাজার কমিটি-২০২৪ইং নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেজর মোঃ মেহেদী আলম সরকার, পিএসসি, উপ-অধিনায়ক, ৩৬বীর, রুমা জোন, ক্যাপ্টেন শাহরিয়ার হোসেন সজীব, এসপিপি, ২৮বীর, রুমা জোন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার কবির হোসেন, রুমা বাজার আর্মি ক্যাম্প ইনচার্জ। উক্ত নির্বাচনে মোট ২৯৫ ভোটের মধ্যে ২৪৪টি ভোট কাস্ট হয় ।
উক্ত নির্বাচনে খলিলুর রহমান সভাপতি পদে-১৬০ ভোট, মোঃ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক পদে-১৮০ ভোট এবং সাধন বড়ুয়া কোষাধ্যক্ষ পদে-১৭৫ ভোট পেয়ে বিজয় হয়েছেন।
