রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ-এর দুই সন্ত্রাসী গ্রেপ্তার

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৭ জানুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানে কেএনএফ সন্ত্রাসীদের গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়।

পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হওয়া দুই সন্ত্রাসী হলেন ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬)। তারা পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র হামলায় জড়িত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রুমাসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কেএনএফ-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে।