জমির উদ্দিন, বান্দরবান জেলা প্রতিনিধি
অদ্য ২৮/১০/২০২৪ইং ১১.৩০ ঘটিকায় রুমা উপজেলা সদরস্থ রুমা বাজার সংলগ্ন মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রাঙ্গণে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি এর সভাপতিত্বে মারমা,ম্রো, খুমি,ত্রিপুরা সম্প্রদায়ের পাড়া কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২০০-২৫০ লোকজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ১২০ জনকে উপহার সামগ্রী ও ৪ টি প্রতিষ্ঠানকে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন:
রুমা গ্যারিশন রুমা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেলঃ আরাফাত আমিন পিএসসি। বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান* ,পিএসসি।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন-
১। জনাব উথাইচিং মারমা,* সভাপতি, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন। ২। জনাব উহ্লাচিং মারমা,* সাবেক চেয়ারম্যান, রুমা উপজেলা পরিষদ। ৩। জনাব অংসিনু মারমা,* ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ২নং সদর ইউনিয়ন পরিষদ,রুমা। ৪। জনাব উহ্লামং মারমা,* চেয়ারম্যান, ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ,রুমা। ৫। জনাব ইউজিং ত্রিপুরা(মিস্তোরাম) সভাপতি, রুমা ত্রিপুরা কল্যান সংসদ। ৬। জনাব খলিলুর রহমান, সভাপতি, রুমা বাজার ব্যবসায়ী সমিতি সহ রুমাস্থ সকল পাড়ার অধিকাংশ কার্বারীগন।
