রমজান ও ঈদ নিরাপত্তা: হাইওয়ে পুলিশের সদস্যদের ব্রিফ করলেন বান্দরবান পুলিশ সুপার

নিউজ ডেস্ক :

পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর ২০২৫ উপলক্ষে হাইওয়ে পুলিশের মোতায়েনকৃত সদস্যদের নিরাপত্তা ও নির্দেশনা বিষয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর সভাপতিত্বে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া, বান্দরবান পার্বত্য জেলা থেকে যারা অন্য ইউনিটে নিরাপত্তা ডিউটিতে থাকবেন, তাদের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

নিরাপত্তা ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।