নিউজ ডেস্ক :
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
রবিবার (২৩ মার্চ) রাতে তিনি সরেজমিনে বিভিন্ন এলাকায় টহল ডিউটির কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
