জাগ্রত পাহাড় ডেস্ক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বান্দরবানের হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজি মো. মজিবর রহমান। তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সংগঠনের সার্বিক কল্যাণে দোয়া কামনা করেন।
মাহফিলে ধর্মীয় গুরুত্ব ও রমজানের ফজিলত নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি এবং সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
