জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিমপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুর রহিম (৩৫) যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় গ্রেপ্তার হয়েছে। শনিবার রাত ৯টার দিকে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জামাল অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর ৪১৫/২৪।
আব্দুর রহিমের বিরুদ্ধে আগে থেকেই আরও দুটি মামলায় গ্রেপ্তারের পরোয়ানা ছিল। তার একটি হলো টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলা, যার নম্বর ২৯৭/২৪। অপরটি স্ত্রী বুলবুল জন্নাত ও শিশু সন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলা, যার নম্বর জি আর ৭৩/২৪।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিল। অবশেষে যৌতুক নির্যাতনের মামলায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
