Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ

Posted on November 1, 2024November 1, 2024 by Editor

বান্দরবান প্রতিনিধি

চট্টগ্রামের কোতোয়ালি থানায় বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়ক চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৩টায় বান্দরবান সদর এলাকার ট্রাফিক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুমন দাশ এবং বক্তব্য রাখেন মিন্টু আইচ, শয়ন দাশ গুপ্ত, ও তারেকেশ্বর দাশ পারুসহ সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে অন্তত এক হাজারের বেশি সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী ও লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ সনাতনী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে আনীত মামলা সম্পূর্ণরূপে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলা তাদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা।” তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান এবং মামলাটি দ্রুত প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, চিন্ময় প্রভু একজন সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তার জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে কিছু স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে তাকে হেয় করার অপচেষ্টা করছে। এই মামলা একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দায়ের করা হয়েছে, যা তার সমাজসেবামূলক কাজগুলোতে বাধা সৃষ্টি করছে। তারা জানান, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসতে পারে।

এছাড়া সমাবেশে বিভিন্ন মানবাধিকার সংগঠনও সংহতি প্রকাশ করে বলে জানানো হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme