Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মার্মা বাজারে টোল আদায় বন্ধ, বান্দরবান বাজারে চলমান—জনমনে অসন্তোষ

Posted on September 11, 2025September 11, 2025 by editor

বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা বাজারে অবৈধ টোল আদায় বন্ধ ঘোষণা করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তার এ সিদ্ধান্তে বাজারে স্বস্তি ফিরলেও নতুন করে দেখা দিয়েছে জটিলতা।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এক বাজারে টোল বন্ধ রেখে অন্য বাজারে তা চালু রাখা বৈষম্যমূলক। তাদের দাবি, জেলার সব বাজারেই একসঙ্গে টোল বন্ধ করা উচিত। এক বাঙালি ব্যবসায়ী বলেন, “আমরা পাহাড়ি-বাঙালি ভাই ভাই হয়ে মিলেমিশে বসবাস করি। পাহাড়িদের বাজারে টোল আদায় বন্ধ হলেও বাঙালিদের বাজারে তা চালু আছে—এ বৈষম্য মেনে নেওয়া যায় না।”

অন্যদিকে, ইজারাদারদের দাবি—২০২৫-২০২৬ অর্থবছরের জন্য বৈধ সরকারি টেন্ডারের মাধ্যমে টোল আদায়ের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ মারমা বাজারে টোল বন্ধ করে দেওয়ায় বড় বাজারেও টোল কার্যত অচল হয়ে পড়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। তাই দ্রুত তাদের জামানতের টাকা ফেরত দিয়ে জেলার সব বাজারকে টোলমুক্ত ঘোষণা করার দাবি জানিয়েছেন ইজারাদাররা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি বাজারে কেনাবেচার নামে অবৈধভাবে হাসিল আদায় করে আসছিল। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন পাহাড়ে জুম চাষ করা নারীরা। নানা অজুহাতে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হতো, যা নিয়ে ক্ষোভ জমে উঠেছিল বহুদিন ধরেই।

অবশেষে জেলা পরিষদ চেয়ারম্যানের ঘোষণায় মারমা বাজারের অবৈধ হাসিল আদায় বন্ধ হলেও বান্দরবান শহরের বড় বাজারে টোল আদায় নিয়ে তৈরি হয়েছে নতুন দ্বন্দ্ব ও অসন্তোষ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme