Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মসজিদের বরাদ্দের চাউল আত্মসাৎ

Posted on May 11, 2025May 11, 2025 by editor

ইলিয়াছ সানি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে লামা উপজেলার সকল মসজিদের জন্য ইদ-উল-ফিতরের উদযাপন উপলক্ষে ৫৫ দশমিক ৯০ মে:টন বরাদ্দের চাউল আত্মসাৎ করা অভিযোগ জেলা পরিষদের লামা-আলীকদম উপজেলার সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর স্বাক্ষরিত একটি পত্রে বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় পরিষদের অনুকুলে সরকার কর্তৃক ১ শত ৫০ মে:টন চাউল হতে ৫৫ দশমিক ৯০ মে:টন চাউল লামা উপজেলার সকল মসজিদে বিতরনের জন্য ১ম কিস্তিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলামের নামে বরাদ্দ ছাড় করা হয়।

জানা যায়, বরাদ্দের চাউল জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম নিজের নামে ডিও ছাড় করে প্রতি টন চাল ৪৪ হাজার টাকা করে ২৪ লাখ ৫৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করে। যার মধ্যে উপজেলার ৬৬ টি মসজিদে ৫ লাখ ৯৪ হাজার টাকা বিতরণ করে বাকি সব টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে।

সরেজমিন ইউনিয়নের বিভিন্ন মসজিদে গিয়ে জানা যায়, পবিত্র ঈদ-ঊল-ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলার আজিজনগর ইউনিয়নে রোড পাড়া জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ,তৈলুনিয়া পাড়া জামে মসজিদ, চাম্বি বাজার জামে মসজিদ ও সরই ইউনিয়নে হাসনা পাড়া জামে মসজিদ, হাবিবুর রহমান পাড়া জামে মসজিদ, বাইতুশ শরফ জামে মসজিদ, রহমত খোলা জামে মসজিদ ছাড়াও গজালিয়া ইউনিয়নের ৩টি মসজিদের ৯ হাজার টাকা বিতরণ করা হয়।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, লামা পৌরসভার ৩৯ টি মসজিদ, আজিজনগর ইউনিয়ন ৪ টি, সরই ইউনিয়নে ৪ টি, গজালিয়া ইউনিয়নে ৩টি, ফাইতং ইউনিয়নে ৪ টি, ফাঁসিয়াখালী ইউনিয়নে ৪টি ও রুপসীপাড়া ইউনিয়নের ৩ টি মসজিদ সহ মোট ৬৬ টি মসজিদে ৯ হাজার টাকা দেওয়া হয়।

লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যার শহিদুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে ১৩ টি মসজিদের মধ্য শুধু মাত্র ৪টি মসজিদে ৯ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকী মসজিদে কোন প্রকার চাউল বা নগদ টাকা দেওয়া হয় নাই।

উপজেলার সরই ইউনিয়নের কেয়াবুন্না পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো: বাবুল মিয়া বলেন, ঈদের আগে ও পরে আমাদের মসজিদের কোন প্রকার নগদ টাকা বা চাউলের কোন বরাদ্দ পাই নাই।

অপরদিকে গজালিয়া ইউনিয়নে গজালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: মামুনুর রশীদ বলেন, মুহাম্মদ পাড়া জামে মসজিদ, ডিসি রোড় জামে মসজিদ ও আমার গজালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ৩টিতে ৯ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাকী আর কোন মসজিদে আমার জানা মতে দেওয়া হয় নাই।

একই এলাকার খৃজ্জানুনা পাড়া জামে মসজিদের ইমাম সাইফুল ইসলামও বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে ঈদ-উল-ফিতরে কোন প্রকার বরাদ্দ পায় নাই।

জানতে চাইলে আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, আমার ইউনিয়নে ৪ টি মসজিদ টাকা দিয়েছিলো, যার জন্য বাকী মসজিদে ইমামরা আমার উপর রাগ। বিষয় জানতে আমি উপজেলায় যোগাযোগ করলে তারা জানায় এই টাকা শুধু পৌরসভার জন্য বরাদ্দ ছিলো।

চাউল আত্মসাতের বিয়ষটি অস্বীকার করে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বলেন, ঈদের আগে চেয়ারম্যান স্যার আমার নামে ৫৫ দশমিক ৯০ মে:টন চাউল চাউল বরাদ্দ দিয়েছিলো। তা আমি টন প্রতি ৪৪ হাজার টাকা বিক্রি করে তার অনুকুলে প্রতি মসজিদে টাকা বিতরন করি। আপনার নামে কেন ডিও ছাড়া হলো প্রশ্ন করলে তিনি বলেন, চেয়ারম্যান স্যার আমার নামে দিয়েছে তা আমি বেশী দামে বিক্রি করে মসজিদে নগদ টাকা দিয়েছি।

বিষয়টি জানতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈন উদ্দিন বলেন, আমি টাকা বিতরণের সময় মোবাইল কোর্টে অবিযান পরিচালনা করার কারণে উপস্থিত ছিলাম না। আমার জানা মতে পৌরসভার ৩০ থেকে ৪০ টি মসজিদে ৯ হাজার টাকা ঈদের বোনাস দেওয়া জন্য ইমাম ও মোয়াজ্জমদের বিতরণ করেছিলো জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম। বাকি ইউনিয়নে বিতরণ করেছে কিনা আমার জানা নাই।

বিষয়টি জানতে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে মুটোফোনে একাদিক বার যোগাযোগ করলে তিনি ফোনের সংযোগ বিছিন্ন করে দেন। পরে খুদে বার্তা পাটালেও কোন উত্তর দে নাই।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme