Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবারও রাজপথে নামবে: নাহিদ

Posted on July 19, 2025July 19, 2025 by editor

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হচ্ছে। জনগণ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণঅভ্যুত্থানে নেমেছিল। আগামীতে কেউ যদি ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে।

শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৯টায় বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তার পরিচয়ে নিপীড়ন, নির্যাতন, বিভাজন আমরা মেনে নেবনা। ঘরে ঘরে ইনসাফের উন্নয়ন পৌঁছে দিয়ে অর্থনৈতিকভাবে এ অঞ্চলকে সমৃদ্ধশালী করতে চাই।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। যার মাধ্যমে আমরা চেয়েছি রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে। যে ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি। যে আইন, সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে, মানবাধিকার মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।

নাহিদ ইসলাম বলেন, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার ব্যবস্থার পরিবর্তন হয়নি। মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেম অক্ষত রয়ে গেছে। আমরা জানি যুগযুগ ধরে বাংলাদেশে বহুজাতি গোষ্ঠী বসবাস করে, মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল; সেখানে সব জাতীগোষ্ঠী ও ধর্মকে অন্তর্ভুক্ত করতে পারে নাই। সবাইকে নাগরিক মর্যাদা দিতে পারে নাই। ফলে মুজিববাদী সংবিধান গোড়া থেকেই ফ্যাসিস্ট সংবিধান ছিল।

তিনি বলেন, যেটি সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখতো। কখনো মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা। নানা নামে নানা সময়ে বিভাজন তৈরি করে রেখেছিল। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সব বিভাজন দূর হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি, আমাদের ঐক্যের জায়গাটি ছিল বাংলাদেশ।

এ সময় অন্যদের মধ্যে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, স্থানীয় জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,054)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme