Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বান্দরবানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Posted on July 14, 2025July 14, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ওয়াইজংশন এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বয়োজ্যেষ্ঠ উরকান ম্রো (৭১), তার নাতি তুংলে ম্রো (১৭) এবং সাবেক ইউপি সদস্য চিত্তুর পুত্রবধু রুলেন ম্রো (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বৃষ্টির সময় ট্রান্সফরমারে শর্টসার্কিট হয়ে পুরো পাড়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ওই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

পাহাড়ি এই এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমারের সমস্যার কথা স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। বৃষ্টি হলে প্রায়ই ট্রান্সফরমারে আগুন ধরে বিকট শব্দ হতো। বিষয়টি বারবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির জানান, “ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে আমাদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ বিভাগের অবহেলা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনাই এ দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme