Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিএনপি নেতা সালাউদ্দিনকে কটূক্তির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

Posted on July 20, 2025July 20, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক:


কক্সবাজারে NCP এর রাজনৈতিক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

আজ রবিবার বিকেল ৪টায় বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে জেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল শুরু করে মুক্তমঞ্চ চত্বরে একত্রিত হন। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৯ জুলাই কক্সবাজারে অনুষ্ঠিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে যেসব মনগড়া, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা বলেন, সালাহউদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক রাজনীতিক, যিনি গণতন্ত্র রক্ষার সংগ্রামে নিখোঁজ হয়েছিলেন—তাঁর বিরুদ্ধে এ ধরনের কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, বান্দরবান জেলাকে ‘শাস্তির জায়গা’ হিসেবে অভিহিত করে এনসিপি নেতা সার্জিস আলম যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, তা শুধু বান্দরবান নয়, পুরো পার্বত্যবাসীর জন্য চরম অবমাননা। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। একই সঙ্গে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা “জুলাই আন্দোলন”কে রাজনৈতিকভাবে ব্যবহার করে একটি দলের প্রচারণা চালানো এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অপচেষ্টারও তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, মুজিবুর রশিদ, সদস্য সচিব মো. জাবেদ রেজা, সদস্য মামাচিংসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,054)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme