Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবান রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে ৬ রোহিঙ্গা আটক

Posted on November 15, 2025November 15, 2025 by editor

জমির উদ্দিন, বান্দরবান |
বান্দরবানের রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ছয় রোহিঙ্গা পুরুষকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি-এর নির্দেশনায় পরিচালিত তল্লাশি অভিযানে তাদের আটক করা হয়।

জানা গেছে, বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে থামিয়ে তল্লাশি করার সময় ছয়জন সন্দেহভাজন যাত্রীর পরিচয়পত্র যাচাই করা হয়। তারা জাতীয় পরিচয়পত্র দিতে ব্যর্থ হন এবং নিজেদেরকে উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় প্রদান করেন।

আটককৃতরা হলেন—
১. রহিমুল্লাহ (২৪)
২. হাসিমোল্লা (৩৯)
৩. হানিফ (২৫)
৪. ইমাম হোসেন (২৭)
৫. সৈয়দ আলম (৩২)
৬. মো. সাগের (২১)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ় ভূমিকা পালন করে আসছে বলে জানান জোনের দায়িত্বশীল কর্মকর্তারা। ভবিষ্যতেও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে জোন কমান্ডারের নির্দেশনায় দ্রুত, পেশাদারী ও কার্যকর তৎপরতা অব্যাহত থাকবে বলেও সেনাবাহিনী জানায়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme