জাগ্রত পাহাড় ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান পৌরসভার উদ্যোগে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৪ মার্চ ২০২৫, রবিবার, পৌরসভা আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক এস.এম. মনজুরুল হক।
এ কর্মসূচির আওতায় জেলার ৯টি ওয়ার্ডের ৪,৬২১ জন কার্ডধারী প্রত্যেকে ১০ কেজি করে চাল পাবেন। পর্যায়ক্রমে বিতরণের মাধ্যমে সর্বমোট ৪৬.২১০ মেট্রিক টন চাল সুবিধাভোগীদের মাঝে পৌঁছে দেওয়া হবে। সমাজের নিম্নআয়ের মানুষদের জন্য এ উদ্যোগ বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
