বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানের রুমা উপজেলায় সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে ফেয়িং খুমি (১৪) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার সকালে উপজেলার ক্যাচিংঘাটা ছাইগ্যা সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফেয়িং খুমি উপজেলার বগালেক নাংলে পাড়া গ্রামের সালেং খুমীর ছেলে।
জানা যায়, ক্যাচিংঘাটা ছাইগ্যা ঘাটে সাঙ্গু নদীতে সহপাঠীদের সাথে গোসল করতে নেমে বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের একজন ছাত্র পানিতে ডুবে নিখোঁজ হয়। পরবর্তিতে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস এসে নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যায়। আগামীকাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল আসলে পুনরায় খোঁজাখুঁজি করবেন বলে জানান।
বান্দরবান থানার ওসি মো: মাসুদ পরিভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
