বান্দরবান জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করলেন মহাপরিচালক

বান্দরবান প্রতিনিধি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি বুধবার (১৫ অক্টোবর) বান্দরবান জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেছেন।

বেলা ১২টা ৫৮ মিনিটে বান্দরবান সেনানিবাস থেকে তিনি জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে পৌঁছান। পরে ১২টা ৫০ থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত তিনি অফিস পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে মহাপরিচালক সুয়ালক আনসার ব্যাটালিয়নের উদ্দেশ্যে রওনা হন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন

উপ-মহাপরিচালক (অপারেশন্স) জনাব মোঃ সাইফুল্লাহ রাসেল, বিএএম, পিএএমএস, বিভিএমএস;

উপ-মহাপরিচালক, চট্টগ্রাম রেঞ্জ ডঃ মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস;

উপ-পরিচালক (সমন্বয়) জনাব নাজমুছ সালেহীন নূর


পরিদর্শনকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ মহাপরিচালক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।