জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা/কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি। তিনি মৃত সরকারি কর্মকর্তা/কর্মচারীদের পরিবারের সদস্যদের হাতে মোট ৯টি আর্থিক অনুদানের চেক তুলে দেন।